1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত - মোহাম্মদ দেলোয়ার হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত – মোহাম্মদ দেলোয়ার হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায়। সেজন্য জামায়াত সমাজের প্রত্যেক স্তরে কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে সৎ ও যোগ্য লোক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সবাইকে এ প্রচেষ্টায় সামিল হওয়ারআহবান জানান।

আজ (১৫ নভেম্বর) শুক্রবার বিকাল ৩:০০ টায় সাভার নিউ মডেল হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানার উদ্যোগে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আব্দুর রহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআনের নির্দেশ “সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ” পালন করছে যার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। বাংলাদেশে যেভাবে ছাত্র সমাজ, যুব সমাজ জেগে উঠেছে এবং এখনো সচেতনভাবে সবকিছু খেয়াল করছে সেজন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। এভাবে তরুণ ও যুব সমাজ সজাগ থাকলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তার টার্গেটে যেভাবে কাজ করছে তাতে খুব শীঘ্রই এদেশে একটি বৈষম্যহীন ইসলামী সমাজব্যবস্থা গড়ে উঠবে তাতে কোনো সন্দেহ নাই। আর এই বৈষম্যহীন সমাজব্যবস্থা ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.) গড়ে তুলেছেন, আজও সেই বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সূধী সমাবেশে সকলের প্রতি আহবান জানান। এদেশের রাষ্ট্র ক্ষমতায় অনেক সরকার এসেছে, আপনারা তাদের শাসন দেখেছেন, তারা কিভাবে জনগনের পাশে ছিলেন, কিভাবে এদেশের জনগণকে শোষণ করেছেন? আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাত্র দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন, তারা একটি টাকারও দূর্নীতি করেন নাই যা বাংলাদেশের জনগনের কাছে স্পষ্ট। আর অন্যান্য মন্ত্রীদেরও দেখেছেন, তারা কিভাবে টাকার পাহাড় গড়েছেন? তাই সময় এসেছে, আগামীর নিবার্চনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসালে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন সম্ভব হবে। এজন্য এখন থেকে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকারও আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলার আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে একটি সমাজ গঠনের মাধ্যমে মানুষের ভাত-কাপড় ও ইজ্জতের অধিকার নিশ্চিত করতে চায়। যারা এগুলো চায় না, জনগনকে যারা আজীবন নিজেদের দাসে পরিনত করে রাখতে চায় তারাই জামায়াতে বিরোধীতা করে। ভারতের দালাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, তাদের বিচারও এই চলমান সরকারের কাছে চান। আর যারাই ফ্যাসিস্টের পূনর্বাসনের চেষ্টা করতে চাইবে জনগনকে সাথে নিয়ে তাদেরকেও স্বৈরাচারের মত করে হটিয়ে দিতে হবে। বাংলাদেশের মাটিতে জামায়াত আর কোনো স্বৈরাচারের উত্থান হতে দেবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার প্যানেল মেয়র হাসান মাহবুব মাস্টার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, খুন, টেন্ডারবাজি, জবরদখল, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্বসাৎ এসব বন্ধ করতে চায়। এজন্য আপনাদের সহযোগিতা দরকার।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আব্দুর রহীম বলেন, কুরআনের মাত্র কয়েকটি আইন মানার কারনে সৌদিআরবে চুরিসহ অনেক অন্যায় হয় না। আর পুরো কুরআনের আইন যদি কোনো দেশে চালু হয় তাহলে সেদেশে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এক্ষেত্রে শুধু মুসলমানরাই নয় বরং সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। এজন্য আগামীতে যেকোন নির্বাচনে জামায়াতের প্রার্থী পাওয়া গেলে তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে হবে।
এছাড়াও সূধী সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, ঢাকা জেলার সাংস্কৃতিক সেক্রেটারি অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার থানার আমীর মুহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল, পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামালসহ সাভার ইউনিয়নের সবস্তরের জনগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net