1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার গ্রুপের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার গ্রুপের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনপ্রিয় ফেসবুক গ্রুপ “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” এর উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা- দুপুর ১টা পর্যন্ত ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রুপ এডমিন প্যানেলের আয়োজনে অত‍্যন্ত মনোরম পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ইব্রাহিমপুর ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার ৫ম শ্রেণির ৫৫ জন মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, শিক্ষক মোঃ শরীফুল হক সুমন, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ আবু ইউসুফ।

কেন্দ্র পরিদর্শন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী। তিনি এ উদ‍্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের ভূ়ঁয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম।

ইব্রাহিমপুর ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতায় কেন্দ্র পরিচালনায় ছিলেন, এডমিন প‍্যানেলের সদস‍্য আরিফুল ইসলাম, মোঃ রাকিব, আশিকুর রহমান আশিক, মোঃ ইয়ার হোসেন, আশিক আহমেদ, কাজী রফিক, ইমরান, রিয়াদ প্রমূখ।

পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক মোঃ আবু ইউসুফ জানান, ৫ জন ট‍্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারি ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net