1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে বিজয় দিবসে রীতি ভঙ্গ, শিক্ষার্থীদের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

কুবিতে বিজয় দিবসে রীতি ভঙ্গ, শিক্ষার্থীদের ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মহান বিজয় দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি ভেঙ্গে প্রশাসন একাই শহিদ মিনারে ফুল দিয়ে কর্মসূচি শেষ করায় এ দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ অবস্থা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, যেকোনো জাতীয় দিবসে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সাধারণত প্রশাসন, হল ও বিভাগগুলোর পরে একে একে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল প্রদান করে। এক্ষেত্রে দিবস উদযাপন কমিটি মাইকে একে একে সকলের নাম ঘোষণা করে।

তবে এবছর সেই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র প্রশাসন, হল ও বিভাগের পক্ষ থেকে ফুল দিয়েই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক এ সিদ্ধান্তের প্রতিবাদ করে সংগঠগুলো। এসময় সংগঠনগুলো বিজয় দিবস উদযাপন কমিটির ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে সকল সংগঠনগুলোকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় শিক্ষার্থীরা বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আমজাদ হোসেন সরকারের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি তা আমলে না নিয়ে প্রশাসনের উপর দায় চাপান। তবে বিশ্ববিদ্যালয় নিবন্ধিত সংগঠনগুলো কেন ফুল দিতে পারবে না চাইলে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার শিক্ষার্থীদের কোন উত্তর না দিয়ে চলে যান। এসময় রেজিস্ট্রারকে অযোগ্য দাবি করে দায়িত্ব ছেড়ে দিতে বলেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সভাপতি ওসমান গণী বলেন, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়।ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দায়িত্ব প্রাপ্ত হওয়া প্রশাসনের, বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ও অন্যতম স্টেইকহোল্ডারদের রাজনৈতিক সংগঠনের সাথে তুলনা করা এবং বিশ্ববিদ্যালয়ের অংশ না মনে করা অত্যন্ত দুঃখজনক।

তবে বিষয়টি নিজেদের ভুল ছিল বলে স্বীকার করেছেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. আমজাদ হোসেন সরকার। তিনি বলেন, বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারভুক্ত সংগঠন গুলো ফুল দেওয়ার জন্য এনাউন্সমেন্ট না করা আমাদের ভুল ছিল।

এদিকে প্রশাসনের সঙ্গে সংগঠনগুলোর বাগবিতণ্ডার সময় শহিদ মিনারে ফুল দেয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি এবং রেজিস্ট্রারসহ প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতিতেই সংগঠনগুলোর ফুল দেওয়ার সময় রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে শাখা ছাত্রদলকে ফুল দিতে দেখা যায়। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ করে বলেন যেখানে সংগঠনগুলো ফুল দিতে পারেন সেখানে ছাত্রদল কিভাবে ফুল দিতে পারে? এটা প্রশাসনের জন্য লজ্জার।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে দলীয় কার্যক্রম নিয়ে জানতে চাইলে ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমরা আহ্বায়ক কমিটি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে অনুমতি নিয়ে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা করেছি। তারা আমাদের বলেছেন, আমরা যেন ক্যাম্পাসে কোনো স্লোগান না দিই। আমরা তাই করেছি।

শিক্ষর্থীরা আইন অমান্য করে রাজনৈতিক কার্যক্রম সক্রিয় করার জন্য প্রক্টর ড. আবদুল হাকিমকে পদত্যাগ করতে বললে তিনি বলেন, আজকে চাইলে যে কেউ ফুল দিতে পারবে। তখন পাল্টা শিক্ষর্থীরা ছাত্রলীগ ফুল দিতে পারবে কিনা জানতে চাইলে বলেন, তাঁরাও পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net