1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা জাম্বুরীপাড়া গ্রামে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই গ্রামের একটি পরিবার।

১ মাস আগে টিনের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেন একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম রবি নামের এক ব্যক্তি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তাটি মূলত সরকারি খাস জমির ওপর দিয়ে।

হঠাৎ নিজের জায়গা দাবি করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় রবি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা রাস্তা খুলে দেওয়া জন্য রবি অনুরোধ করে। কিন্তু খুলে দেয়নি। এতে ওই পরিবারের যাতায়াতের পথটি বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত রবির কাছে জানতে চাইলে তিনি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার কথা স্বীকার করে বলেন, আলাউদ্দিন আমাদের নামে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাই রাস্তা বন্ধ করে দিয়েছি। এখানে আমি জমি কিনেছি এবং রাস্তা আমার জায়গায়। প্রয়োজনে আমার ফাঁসি হবে। এরপরও রাস্তা খুলে দেব না।

আলাউদ্দিন বলেন, আমার একটি অটোরিকশা আছে। এক মাস ধরে বাড়িতে অটোরিকশা আনতে পারছি না। চলাচলের রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, রাস্তা বন্ধ কারার বিষয়ে কেউ অভিযোগ করেনি। ভুক্তভোগী পরিবারের কেউ আসলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net