1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সম্প্রীতি র‍্যালি ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ধর্মের মানুষেরা শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম, জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার সাবেক আমির আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহাত চৌধুরী ও রাসেল রানা প্রমুখ। সমাবেশে বক্তারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net