1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনারোধে ঠাকুরগাঁও জেলায় চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।
ঠাকুরগাঁও জেলা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ট্রাফিক ইন্সপেক্টর হাসান আলি,ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান। চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৩ শতাধিক অটো রিক্সা, ত্রি হুইলার এবং বাস ও ট্রাকের চালক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং সড়ক আইন বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নি:সন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। এতে করে আমাদের চালকরা আরো সচেতন হবে । তারা তাদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হবে আবার রাস্তার আইন এবং গাড়ি চালনার ক্ষেত্রেও সচেতন হবে। আমি এ ধরনের উদ্যোগকে বার বার গ্রহণ করার জন্য পৌরসভা এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনকে বলবো। এতে একদিক থেকে যেমন আমাদের জান মালের নিরাপত্তা বৃদ্ধি পাবে অপরদিকে এ রাষ্ট্রেরই উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net