1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm

রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার পাতাছড়া ইউনিয়ন পরিষদে ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৩ মে. টন চাল প্রদান করা হয়। পাশাপাশি ১৪টি পরিবারকে শুকনো খাবারের বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুকনো খাবারের প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬টি মোমবাতি, ২টি দিয়াশলাই, বড় সাইজের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন এবং ব্যবহারবিধিসহ ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজসহ মোট ২৮১টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. শামীম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন এবং ২ নম্বর পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net