1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আ'লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

ঠাকুরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে আ’লীগের ইউপি চেয়ারম্যান রইছউদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দেখতে আসা স্থানীয় এলাকাবাসি ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিল ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছউদ্দীন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। চিৎকার করে রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পরলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net