1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ; ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশঃ এস. আলম রাজীব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ; ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশঃ এস. আলম রাজীব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর ৩১ দফা প্রচার কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা এবং আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াও স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয় গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ এর নিতাইগঞ্জস্থ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে ৯ম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১৪৩১ উপলক্ষ্যে আগত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে।

 

মন্দিরের সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, হিন্দু কল্যাণ ট্রাস্ট (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এর সাবেক ট্রাস্টি স্বর্গীয় রণবীর রায় চৌধুরীর সুযোগ্য পুত্র জয় কে রায় চৌধুরীর নিমন্ত্রণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল – কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৩১ দফা প্রচার কেন্দ্রের চেয়ারম্যান জনাব এস. আলম রাজীব, বিশিষ্ট ব্যবসায়ী ননী গোপাল সাহা, বিএনসিইউপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ও ৩১ দফা প্রচার কেন্দ্রের সদস্য এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের সমন্বয়ক মনোয়ার রাজীব,

মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক মোঃ সিয়াম, গোলাম মোর্শেদ সজল, মিশাল, নাফিজ রহমান, তন্মর রহমান, মোঃ সোহাগ হোসেন, আর এন হৃদয় প্রধান, সজল রায়, সৌরভ রায় সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম রাজীব হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিদের উদ্দ্যেশ্যে বলেন দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সকল ধর্ম মতের ঊর্ধ্বে গিয়ে আমরা ঐক্যবদ্ধ, ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াতে মুসলমান হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম, শ্রেণী, পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশী, আর এই পরিচয় ও প্রিয় মাতৃভূমিকে ভারতীয় তাবেদারীর শৃঙ্খলে আর বাধা যাবে না। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হিন্দু ধর্ম সহ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাস ভূমি, তাই কোনো বিশেষ ধর্মকে পুঁজি করে ভারতীয়দের ধারাবাহিক নগ্ন ষড়যন্ত্র এবার রুখে দাঁড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net