1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ

ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মো. বশির উদ্দিন,ডেমরা ঢাকা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২২৩ বার

নাসরিন আক্তার (২৬) নামেয ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার ভোররাতে ডেমরার বাঁশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে সুরত হাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মো. পলাশকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মৃতের চাচা আব্দুল জলিল মিয়া (৪০) ডেমরা থানায় আটক পলাশের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে।

 

 

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে প্রেম করে নাসরিনের বিয়ে হয় পলাশের সঙ্গে। পরে পরবর্তীতে তাদের মাঝে নানা কারণে পারিবারিক কলহ লেগে থাকত। আর ঝগড়াঝাটির সময় পলাশ প্রতিনিয়ত মেয়েটিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিত বলে অভিযোগ রয়েছে। এদিকে রোববার ভোর রাতে আমরা খবর পাই ঘরের জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। সোমবার পলাশকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net