1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে স্বাস্থ্য কর্মকর্তার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

নবীনগরে স্বাস্থ্য কর্মকর্তার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা লাউর ফতেপুর ইউনিয়নের ডা. শাহ আলম কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে তিনি এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্লিনিকের স্বাস্থ্য ব‍্যবস্থাপনা, স্বাস্থ্য শিক্ষা, আগত শিশু ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। তাছাড়া সাধারণ রোগীদের রেজিস্ট্রার, স্টক রেজিস্ট্রার, হাজিরা শীট, সিজি ও সিএসজি কমিটির হাজিরা শীট পর্যবেক্ষণ করেন।

এসময় স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম, ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা জানান, এ ক্লিনিকটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে তাই এখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজন
সিএইচসিপি কাজ করছেন। এছাড়া স্থানীয় ব্যবস্থাপনায় একজন স‍্যাকমো দায়িত্ব পালন করছেন। দ্রুত জনবল নিয়োগে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net