1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা

নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ বার

নিজস্ব প্রতিনিধিঃ

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত ‘খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগ (কেএসপিএল) ২০২৪ নাইট টুর্নামেন্ট’

এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, ৩১ দফা প্রচার কেন্দ্রের চেয়ারম্যান এস. আলম রাজীব।

নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা গোলাম মোর্শেদ সজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি, মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খাঁন রাজীব, মহানগর সাইবার ইউজার দলের সমন্বয়ক ইমরান চৌধুরী জুয়েল, নাফিজ রহমান তালুকদার, তন্ময় রহমান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ আল আমিন (আকাশ), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাব্বি আহমেদ, প্রচার সম্পাদক আরিয়ান আহমেদ অভি সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সমন্বয়কগণ।

উক্ত টুর্নামেন্ট আয়োজক টিমের সদস্য ছিলেন ইমন, পলাশ, মুরাদ, জুম্মান, রূপক, হীরা ও শান্ত।

অনুষ্ঠানস্থল খানপুর চিটাগাং বেকারী সংলগ্ন বালুর মাঠে সকাল থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা সারাদিন মাইকে প্রচার করা হয়।

প্রধান অতিথি এস. আলম রাজীব-কে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ১২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু।

এস. আলম রাজীব পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমানের তরুণ প্রজন্ম মাদকের ভয়াল ছোবলের দিকে না গিয়ে ক্রীড়ার দিকে অগ্রসর হচ্ছে, এটি সত্যিই বর্তমান সমাজের একটি ইতিবাচক দিক। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সন্ত্রাস ও মাদকের গডফাদাররা মাদকের ভয়াল ছোবলে পরিকল্পিতভাবে ধীরে ধীরে তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছিলো, যাতে বাঙ্গালী প্রতিবাদী তরুণ প্রজন্ম অবৈধ সরকারের অপশাসনের প্রতিবাদের শক্তি হারিয়ে ফেলে। আজকের তরুণরাই বর্তমান ও আগামীতে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখবে, আর খেলাধূলা মানুষের শরীরের পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই স্বাগত জানাই আজকের এই আয়োজনকে এবং এলাকাবাসীর উদ্দ্যেশ্যে আরো বলেন আমাদের সংগঠন সাইবার ইউজার দল শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয়; এটি দেশ, জাতি ও দলের স্বেচ্ছাসেবীর হিসেবে সদা জাগ্রত একটি সংগঠন। আপনাদের বিপদ আপদে স্থানীয়ভাবে যে কোনো প্রয়োজনে আপনাদের স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের ডাকে সাড়া দিতে সদা প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net