ঢাকা   ০৬:৫৩:৪১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে ‘পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বাঁশখালী আইডয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, কনকর্ড লিজিস্টিক্সের সিইও মো. সোলতানুল আনিছ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যনির্বাহী সদস্য এস.এম ফাহাদ চৌধুরী, বাঁশখালী ছাত্র সংস্থার সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম, আইডিয়াল স্কুলের ই.ডি জুনাইদুল চৌধুরী, ফয়জুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামিমুল হক ফাহিম, সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসাইন।

প্রধান অতিথি শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রমকে সাধুবাদ জানান। সংগঠন ও সংশ্লিষ্ঠ সকলকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মানবিক কাজগুলো অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, আফরাজুর রহমান আদনান, সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক এহাছান হাবিব, ত্রাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক মো. সাঈদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
২২.১২.২০২৪ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি