1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএইচসিপিদের অনলাইন রিপোর্টিং এন্ট্রি, কাজের পরিধি, কমিউনিটি ক্লিনিক পর্যায়ে রেজিস্ট্রার আপডেট, পরিস্কার পরিচ্ছন্নতা ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া চিকিৎসা সেবা, স্বাস্থ্য শিক্ষা প্রদান সিজি ও সিএসজি কমিটির মিটিং যেন প্রতি মাসে নিয়মিত হয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়। প্রত্যেক সিএইচসিপির স্বীয় কর্ম পরিধির ব্যাপকতা ও সার্বিক বিষয়ে ফিডব্যাক নেওয়া হয়।

এসময় স্বাস্থ্য পরিদর্শক উপজেলা এমটি (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net