1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

নবীগঞ্জ (হবিগঞ্বিppগঞ্জের বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে কারাবন্দি সাইফুল জাহান চৌধুরী (৫০) ও আলমগীর চৌধুরী (৩৮) কে অর্ন্তভুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ।শনিবার বিকেলে বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  বানিয়াচংয়ে ৯জন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরীকে আসামী হিসেবে অর্ন্তভুক্ত করার ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আবেদন করেন। রবিবার (৮ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হবে।আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী (৫০ ও তার শ্যালক এবং নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা আলমগীর চৌধুরী (৩৯)।

জানা যায়- ২০২৪ সালের ১৮ জানুয়ারী রাজনৈতিক বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎক্ষালিন সভাপতি নাজিম উদ্দৌলা চৌধুরীর বাড়িতে ভাংচুর, ২টি সিএনজি অটোরিকশা ১টি মোটরসাইকেল ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায়  গত (২৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (২) এর বিচারক রাহেলা পারভীনের আদালতে ১৯ জন আসামীর মধ্যে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ১৩ জন উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক ৮ জনের জামিন মঞ্জুর করেন এবং সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  গত রবিবার (১ ডিসেম্বর) ৭ জন আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। পরে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক রাহেলা পারভীন সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীসহ ৭জন আসামীর জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে মামলার আসামী তৌহিদুল ইসলাম চৌধুরী (৫৩), কাজল মিয়া (৩৭), আরিফুর রহমান প্রমি (২৮), রফিকুল ইসলাম (২৮), জাকির আহমদ (২৪) কারাগার থেকে মুক্তি পান। তবে কারাগার থেকে মুক্ত হতে পারেননি সাইফুল জাহান চৌধুরী ও আলমগীর চৌধুরী।  হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোস্তাক হত্যার ঘটনায় হবিগঞ্জ সদর থানার মামলায় আসামী হিসেবে সাইফুল জাহান চৌধুরী, আলমগীর চৌধুরীকে সন্ধিগ্ধ আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখানো হয়।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net