ঢাকা   ০১:৫৬:৩৩ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য– অধ্যাপক এমএ বার্ণিকের আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“সংবাদ বিজ্ঞপ্তি”

শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য- অধ্যাপক এমএ বার্ণিকের আহ্বান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক। আজ ফেসবুকে ও ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক বার্ণিক বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের আস্ফালন দেখে ধারণা করা যায় যে, ভারত যে-কোনো সময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে।সম্ভাব্য যে-কোনো আঘাত মোকাবেলায় করার জন্য বাংলাদেশকে সদাপ্রস্তুত থাকা চাই।
বিশেষভাবে ছাত্রদের সামরিক প্রশিক্ষণ শুরু করতে হবে। এপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনে, জাতীয় নাগরিক কমিটি সহ সকল ছাত্রসংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা একশত ভাগ ছাত্র-ছাত্রীদের সামরিক প্রশিক্ষণ দেয়ার জন্যে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
জনাব বার্ণিক আরো বলেন, শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের একটি কোর্স নির্ধারণ করে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অতিসত্বর গাইডলাইন ঘোষণা করা আবশ্যক। বাংলাদেশের বিরুদ্ধে যে-কোনো রাষ্ট্রীয় থ্রেট মোকাবিলায় সশস্ত্রবাহিনীর সাথে প্রশিক্ষিত ছাত্র-ছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।
মনে রাখতে হবে যে, এদেশের ভারতীয় এজেন্টেরা যাতে যে-সময় যে-কোনো ছুতায় আঘাত হানার জন্য উদ্যোত হলে, আমরা যেনো সম্মিলিতভাবে প্রতিহত করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি