1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র থানা রোডের উত্তর পাশে আয়সার ইন হোটেল সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান প্রমুখ।
এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, বিগত সময়কালে বছর পর বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিলো। সাদাকে সাদা, কালোকে কালো বলার স্বাধীনতা ছিলোনা। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই।
তারা আরো বলেন, দেশে কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরনের কাজ বন্ধে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেন শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে শেরপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল হাশিম, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমসহ জেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net