1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির অধিন্যস্ত নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)।
আটককৃতদের ৮ জনের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামে বাকীরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net