1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা - গ্রেফতার-৩ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভাপতি, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আহবায়ক মো: হাবিবুল ইসলাম বাবলুকে মারপিট ও হামলার ঘটনায় মামলা দয়ের করা হয়। মঙ্গলবার ১৩ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে শীবগঞ্জ চৌরাস্তা রাজ্জাক সুপার মার্কেটের সামনে মামলার বাদী মো: হাবিবুল ইসলাম বাবলু আসার পর একদল দুবৃত্ত ৫ লাখ টাকা চাঁদার দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন — ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের মৃত আ: কাদেরের ছেলে মো: শামসুল হক (৫৮), তার ২ ছেলে মো: রাকিব ও আনোয়ার।
মামলায় অন্যান্য আসামীরা হলেন একই গ্রামের আকিম উদ্দিনের ছেলে মো: ইউনুস (৩৮), মৃত দবির উদ্দীনের ছেলে মো: বেলাল (৪২), মো: আলম (৫০), মো: টেপু (৩৫), শামসুল হকের ছেলে মারুফ (২০), ইউনুসের ছেলে মো: রাজু (২৪), আলমের ছেলে মো: আরিফ (২৬), জলিলের ছেলে মো: আবু (২৮), আকিম উদ্দীনের ছেলে মো: শরিফুল ইসলাম (৪২), মো: দবির উদ্দীনের ছেলে মো: শাহজাহান (৩০), শামসুল হকের ছেলে পেন্টু (২৩), এনামুল হকের ছেলে মো: রাসেল ইসলাম (২৮) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net