1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা

রাউজানে যুবলীগ নেতাকে কোটি টাকার চাঁদা না দেওয়ায় ইটভাটায় সন্ত্রাসী হামলা,আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে যুবলীগ নেতাকে এক কোটি টাকার চাঁদা না দেওয়া ইটভাটায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত রাউজান ব্রীক মেনুফ্যাকচার (আরবিএম) এর অফিস কক্ষে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল বহর নিয়ে ইটভাটায় প্রবেশ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ইটভাটা অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৪-৫লাখ টাকা লুট করে। এসময় ইটভাটার শ্রমিক কবির হাসান ও দিদার হাসানকে বেধরক মারধর করা হয়। সন্ত্রাসীদের ডাকত মনে করে স্থানীয় একাধিক মসজিদের মাইকে মাইকিং করা হলে স্থানীয় লোকজন চারদিক থেকে ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকাগুলি ছুড়ে একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া অটোরিকশা, মোবাইল জব্দ করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী ইটভাটা সত্ত্বাধিকারী হলেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এস এম শফির ছেলে ব্যবসায়ী এস এম শহিদ উল্লাহ। তিনি বলেন, গত ০৫ ডিসেম্বর রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আজিজ উদ্দিন ইমুসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আমার ইটভাটায় এসে এক কোটি টাকার চাঁদা দাবি করেন। ১০ ডিসেম্বর দেশি-বিদেশী অস্ত্র নিয়ে পুনরায় এসে চাঁদা দাবি করেন। ১৩ ডিসেম্বর এক কোটি টাকা থেকে ২০ লাখ টাকা বাদ দিয়ে ৮০ লাখ টাকার চাঁদা দাবি করেন। ১৫ দিনের মধ্যে চাঁদা না দিলে ইটভাটা ভেঙে দেওয়া ও আমাকে হত্যা করার হুমকি প্রদান করা হয়। তাঁর দেওয়া সময়ের মধ্যে চাঁদার টাকা না দেওয়ায় আমার ইটভাটা অফিস কক্ষে হামলা চালিয়ে নগদ টাকা লুট করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে রাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিষখান পাড়ার প্রয়াত বজল আহম্মদের ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আজিজ উদ্দিন (৫২) কে প্রধান আসামী করে একই এলাকার রাসেল (৩২), মো. রাকিব (৩০), গুলজারপাড়া কাগতিয়া এলাকার মো. ইসহাকের ছেলে নুরুন্নবী (৩০), কাগতিয়া মাইজপাড়া এক নম্বর ওয়ার্ডের মৃত মাহাবুল আলমের ছেলে শহিদুল ইসলাম (৩৫), নাতোয়ান বাগিচা এলাকার মো. ইব্রাহীম (২৮) ও গহিরা নয়াহাট এলাকার আফসার (৩৮)। আসামী করে এজাহার দায়ের করেছি। পুলিশ জানিয়েছে, মামলার এক নম্বর আসামি আজিজ উদ্দিনের বিরুদ্ধে ৫টি হত্যাসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। সে রাউজান তথা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। বাকী আসামিদের বিরুদ্ধেও আছে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ। ইটভাটা ম্যানেজার শামসুল আলম বলেন, রাতে সন্ত্রাসীরা আমাদের অফিসে হামলা চালায়। আমাকে অস্ত্র ঠেকিয়ে আমার ক্যাশে থাকা নগদ ৪-৫ লাখ টাকা লুটে নেয়। আমাকে হত্যা করার হুমকি দিয়ে ইটভাটায় তাণ্ডব শুরু করে। ভাটির তেলসহ পেলে দেয়। স্থানীয়রা এগিয়ে এলে পরে ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘রবিবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ভুক্তভোগী ইটভাটা মালিকের সঙ্গে কথা বলে জানতে পারছি চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা চালানো হয়েছে। ঘটনায় মামলা হয়েছে। মামলায় উল্লেখিত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net