1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার

নিজস্ব প্রতিবেদক

‎কক্সবাজার প্রেস ক্লাব নিয়ে জটিলতা ও অবৈধ ভাবে করা কমিটি নিয়ে আপত্তি জানিয়ে কক্সবাজার পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন ক্লাবের সদস্য পদ বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকরা। তারা ক্লাবের জটিলতা নিরসনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহর হাতে ওই স্মারকলিপি তুলে দেয়া হয়।
‎
‎স্মারকলিপি প্রদানকালে ক্লাবের স্থায়ী সদস্য মুহম্মদ নুরুল ইসলাম ও জি এ এম আশেক উল্লাহ ছাড়াও সদস্য পদ বঞ্চিত বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
‎
‎স্মারকলিপিতে দাবি করা হয়, কক্সবাজার প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সদস্যপদ প্রাপ্তির সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাদের প্রেসক্লাবের সদস্যপদ দেয়া হয়নি।
‎
‎আরও বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পর সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ সময়ের সুবিধাভোগী কয়েকজন মিলে রাতের অন্ধকারে হঠাৎ একটি কমিটি ঘোষণা করে প্রেসক্লাবের চেয়ারে বসে যায় বর্তমান নেতৃত্ব। তাঁরা বৈষম্যের শিকার সাংবাদিকদের দ্রুত সদস্য পদ দেয়া হবে বলে আশ্বস্ত করলেও অদ্যাবধি সদস্যপদ দিতে
‎নানা টালবাহানা করে যাচ্ছেন এবং সর্বোপরি অস্বীকার করছেন।
‎
‎স্মারকলিপির বর্ণনা মতে, কক্সবাজার প্রেস ক্লাবের বর্তমান স্বঘোষিত কথিত কয়েকজন নেতা এই ক্লাবকে নিজেদের পকেটস্থ করার জন্য স্বৈরতান্ত্রিক কায়দায় নিজেদের পারিবারিক ক্লাবে পরিণত করছেন। স্ত্রী, শ্যালকসহ আপনজনদের রাতারাতি সদস্যপদ দিয়ে পারিবারিক ক্লাবে পরিণত করে এই ব্যবস্থাকে পাকাপোক্ত করতে তারা গোপন তফসিলের মাধ্যমে নিজেদের মতো করে ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় সদস্যপদ বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের
‎মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বঘোষিত নেতাদের ফ্যাসিবাদী ও স্বৈরাচারি মানসিকতার কারণে এক সংঘাতময় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোন সময় অপ্রীতিকর ও অনভিপ্রেত ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎তাতে আরও উল্লেখ করা হয়, স্বঘোষিত এই কমিটির সাধারণ সভা, নির্বাচন আয়োজনের আইনত-ন্যায়ত কোন অধিকার নেই। কারণ
‎তারা প্রেসক্লাবের গঠনতন্ত্র মেনে চেয়ারে আসেননি।
‎
‎স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, হুমায়ুন সিকদার, সরওয়ার সাঈদ, আব্দুর রহমান, ইসলাম মাহমুদ, মোহাম্মদউর রহমান মাসুদ, মহিউদ্দিন মাহী, আতিকুর রহমান মানিক, এসকে সেলিম, শামসুল আলম শ্রাবন, মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net