ঢাকা   ০২:৩৩:২৩ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গংগাচড়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নতুন কমিটি,সভাপতি রোকনউজ্জামান” সেক্রেটারী মোফাজ্জল হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের গংগাচড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন। সভাপতি পদে অধ্যক্ষ মাওলানা মো: রোকনউজ্জামান রোকন” সম্পাদক পদে মাওলানা মো : তোফাজ্জল হোসেনকে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গংগাচড়া সিনিয়র মাদ্রাসা হলরুমে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো : অলিউল্লা’র সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা’র শিক্ষকদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি রংপুর মহানগর শাখার সহ-সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: নায়েবুজ্জামান নায়েব ও আদর্শ শিক্ষক ফেডারেশন গংগাচড়া উপজেলা সভাপতি মাস্টার মোঃ আসাদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ডঃ মাওলানা আব্দুস সালাম অধ্যক্ষ তারাগঞ্জ কামিল মাদ্রাসা ও মাওলানা মোঃ আব্দুল কাদের সেক্রেটারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রংপুর জেলা শাখা।

পরে সকলের উপস্হিতিতে মতামতের ভিত্তিতে ও মুল সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত করা হয় সাউদপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা:রোকনউজ্জামান ও সেক্রেটারি পদে নোহালি কুতুবিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোঃ মোফাজ্জল হোসেনকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য:- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহেমাহুল্লার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি