1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ওমান প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিয়াবাজার ফিউচার সোসাইটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার হওয়া প্রবাসী হাবিবুর রহমান উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম পূর্বপাড়ার মৃত জহির আহমেদ ভান্ডারীর ছেলে। হামলাকারীরারও একই এলাকার বলে জানা গেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সভাপতি, কাশিনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আরিফুর রহমান মঞ্জু, মিয়াবাজার ফিউচার সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দিন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক নোমান, কোষাধ্যক্ষ মো: ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ (ব্যাংক) মো: রহমত উল্লাহ।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সিনিয়র সদস্য মো: জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: আমান উল্লাহ, সদস্য মো: ফারুক হোসেন, মো: বিল্লাল হোসেন, মো: রুবেল, প্রবাসী মো: ইমরান হোসেন, আরিফুর রহমান প্রমুখ। এ সময় প্রবাসীদের পক্ষে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে অবৈধভাবে কাঁকড়ি নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রবাসী হাবিবুর রহমানের সাথে এলাকার কতিপয় বালু ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ও অবৈধভাবে সরকারি খালের বালু উত্তোলন বন্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দিলে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করে। পরে ট্রাক্টরের মালিকসহ দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা বহিরাগত লোকজন সহ গত ২৮ নভেম্বর রাতে মিয়াবাজার থেকে বাড়ী ফেরার পথে প্রাণনাশের উদ্দেশ্যে প্রবাসী হাবিবুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কাঁটা-ছেড়া রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চৌদ্দগ্রাম থানায় পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগির স্ত্রী মীনা আক্তার। পুলিশ প্রশাসন ঘটনাটির তদন্ত করছে বলে জানা গেছে। ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net