1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রীর !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফারহানা সরকার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড ওয়াবদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরীক্ষা শেষে সে বাড়ি ফিরছিল। আহতরা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)। স্থানীয়রা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্রী মারা যায়। চলন্ত ট্রাকটি একটি চা দোকানে ঢুকে যায়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net