1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ বার

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাসব্যাপি ঐতিহাসিক উত্তরবঙ্গের সর্ববৃহৎ নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে সম্প্রতি গত ১ ডিসেম্বর রোববার রাত ৯ টায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানীশংকৈল
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঠাকরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন আলিফ, ওসি আরশেদুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, নেকমরদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক ও হাট ইজারাদার মো: রাজিব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সফিউল ইসলাম বিপ্লব। প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছ থেকে এ মেলা এক মাসের অনুমতি পেয়েছে মর্মে কমিটির সভাপতি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net