ঢাকা   ০২:৪২:৩৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ঠাকুরগাঁওয়ে সাদ পন্থীদের শাস্তি ও‌ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ বৃহস্পতিবার সকালে ১১ টায় ঠাকুরগাঁও জেলার ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে শেষ হয়।‌ সেখানে তারা ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা। টঙ্গীর ইজতেমায় তারা যে‌ সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি