1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

অতি সম্প্রতি টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদপন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুমিল্লার তিতাস উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদের সামনে উপজেলার ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন ধরে তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্য্যে মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ নূরুল ইসলাম নদভী, মাওলানা নাছির উদ্দীন মুন্সি, মাওলানা আমজাদ শাহ জুনায়েদ, মাওলানা জিয়াউর রহমান সাদী, মাওলানা রেদোয়ান হোসাইন, মাওলানা এমদাদুল কাদীর মনির ও মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দেন আলেম-ওলামার ও তৌহিদী জনতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net