1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে স্কুল মিলনায়তনে হাটহাজারি বারিয়াঘোণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি দিদারুল ইসলাম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন এন.আর.এস গ্রুপের প্রতিষ্টাতা নাজিম উদ্দীন সিকদার, বাঁশখালী জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, চট্টগ্রাম আল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ আলী, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাঁশখালী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকের হোসাইন, বাঁশখালী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শিব্বির আহমদ রানা, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য রাসেল মাহমুদ চৌধুরী।

ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক মোজাম্মেল হক, কামরুল হাসান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্কুলে শিক্ষার্থীর ইংরেজি বক্তব্য প্রদান, কৃতিশিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা, শ্রেণিভিত্তিক মেধাতালিকায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকার অর্জনকারি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডে ২০২১ সালে শিক্ষাসেবার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি প্রতিষ্ঠান থেকে এ স্কুলের শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে এবং সুনামের সাথে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
২৮.১২.২৪ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net