1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি। ভারত যত খোঁচাখুঁচি করবে তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ বার

নিজস্ব প্রতিবেদকঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে, সুশীল ফোরাম।  গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

অবস্থান কর্মসূচি টি   সুশীল ফোরাম সভাপতি মোঃ জাহিদের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য ডাঃ আল হাসান মোবারক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, জাগপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান আসাদ, সুশীল ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেত্রীবৃন্দ।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি বক্তব্যে  বলেন  বাংলাদেশের জনগণ কখনো ফ্যাসিবাদ মেনে নেয় নি।
সম্প্রিতি  ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতাড়িত এদেশের ছাত্র জনতা ।
মনে রাখবেন এই জাতির আগামীর ভবিষ্যৎ দেশ নেতা  তারেক রহমান। এই সত্য কথাটি যদি পার্শ্ববর্তী দেশ মাথায় রাখেন  তাহলে মীমাংসা এত তাড়াতাড়ি হবে। আর যত খোঁচাখুঁচি করবেন তত শত্রুতা বাড়বে। এটা দুটি  দেশের জন্য ভালো না।

গত সোমবার (২ ডিসেম্বর২০২৪ ইং ) জাতীয় প্রেসক্লাবের সামনে সুশীল ফোরামের উদ্যোগে ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও  আমাদের পার্শ্ববর্তী দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ সৃষ্টির পাঁয়তারা করছে।

ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কে কোন দিন মানতে চায় নাই। আমি ঐ দেশকে স্পষ্টভাবে বলতে চাই  বাঙালি জাতি কারও কাছে মাথা নত করার জাতি না। যদি মনে করেন চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে তাহলে তারা ভুল ভাবছেন।


এসময় আরও বলেন, এই কঠিন সময় জাতির ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হলে ঐক্য দরকার। ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা সম্ভব ।

আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করে তিনি  বলেন, বাংলাদেশের  আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় চলছে।
বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নাম না বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির করার পাঁয়তারা করে চলেছে ।
এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ভূমিকা রাখার কথা থাকলেও  এই বিষয়ে  অনেকটাই দুর্বল ভূমিকা পালন করছে । পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা  অনেকটাই নিষ্ক্রিয় ভাবে চলছে । দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখা  দরকার।

সুশীল ফোরামের সভাপতি মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান আসাদ, কৃষক দল নেতা এসকে সাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net