ঢাকা   ০১:১১:১০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোদাগাড়ী প্রতিনিধি : –

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

২০ ডিসেম্বর (শুক্রবার) গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গোদাগাড়ী থানা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১ ( গোদাগাড়ী – তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেকসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

মূল অনুষ্ঠান শেষে বাদ মাগরীব সাংস্কৃতিক সন্ধ্যায় কুরআন তেলাওয়াত, ইসলামি গান,হামদ ও নাত,ইসলামি নাটিকা,দেশের গান, জাগরণী গান ও প্যারোডি গান পরিবেশন করা হয়। পরিবেশনায় ছিলেন, বিকল্প শিল্পগোষ্ঠী, অভিযাত্রী শিল্পগোষ্ঠী ও বরেন্দ্র শিল্পগোষ্ঠী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি