1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার

রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। ১৬ ডিসেম্বর সকাল ৭টায় রাউজা উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, থানা, ফায়ার সার্ভিস, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, রাউজান প্রেস ক্লাব,  সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা পরিষদের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বিজয় মেলা উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি এ কে এম শফিউল আলম চৌধুরী, কৌশলী আবুল কালাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, কৃষি অফিসার মাসুম কবির, ডাক্তার জয়িতা বসু।

আগে রাত ১২টায় রাউজান উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নেতৃবৃন্দ। সকাল ১০টায় রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন নেতৃত্বে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ,  সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী সহ-সভাপতি হাবিবুর রহমান , যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান ও দপ্তর সম্পাদক রতন বড়ুয়া। বক্তারা বলেন, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যোক নাগরিক পায় সেলক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net