1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে জামায়াতে ইসলা‌মী আমির মো: ক‌বির হোসাইন, সে‌ক্রেটা‌রি ম‌াসুদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

রাঙ্গাবালীতে জামায়াতে ইসলা‌মী আমির মো: ক‌বির হোসাইন, সে‌ক্রেটা‌রি ম‌াসুদুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির ও মজ‌লি‌শে শুরা নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার বেলা তিন ঘ‌টিকায় সংগঠনটির উপ‌জেলা কার্যাল‌য়ে এ নির্বাচন ও শপথ অনু‌ষ্ঠান সম্পন্ন হয়।
উপ‌জেলার রুকন‌দের ভো‌টে মাওলানা মো. ক‌বির হোসাইন উপ‌জেলা আমির এবং মজ‌লি‌শে শুরার ভো‌টে মাওলানা মাসুদুর রহমান উপ‌জেলা সে‌ক্রেটা‌রি নির্বা‌চিত হন। শপথ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জামায়া‌তে ইসলামী পটুয়াখালী জেলার আমীর অ‌্যাড‌ভো‌কেট মো. নাজমুল হোসাইন। নির্বাচ‌নের দা‌য়ি‌ত্বে ছি‌লেন জামায়া‌তে ইসলামী পটুয়াখালী জেলা ‌সে‌ক্রেটা‌রি মাওলানা শহীদুল ইসলাম আল কায়সারী।

উক্ত নির্বাচ‌নে উপ‌জেলার সমস্ত রুক‌নের ভো‌টে উপ‌জেলা আমীর এবং মজ‌লি‌শে শুরাগণ নির্বা‌চিত হন। মজ‌লি‌শে শুরা হি‌সে‌বে নির্বা‌চিত ৪জন হ‌লেন, মাওলানা মাসুদুর রহমান, হাফেজ তবারাক উল্লাহ, মৌলভী আব্দুল বাসেত ও মাওলানা আবু নোমান রাসেল। পরবর্তী‌তে মজ‌লি‌শে শুরার পরামর্শক্রমে উপ‌জেলা আমির ৬ জন রুকন‌কে কর্মপরিষদ সদস‌্য ক‌রে মোট ১১ সদ‌স্যের কর্মপ‌রিষদ ঘোষণা ক‌রেন। উক্ত ৬জন কর্মপ‌রিষদ সদস‌্য হ‌লেন, মো. মিজানুর রহমান (বিএসসি), মাসুদ করিম হাওলাদার, নাসির উদ্দিন মাদবর, মহিব্বুল্লাহ ইবনে সিনহা, মোশাররফ হা‌ওলাদার, ইসাক ইবনে আঃ খালেক। উক্ত কর্মপরিষদ আগা‌মি এক বছ‌রের জন‌্য বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী রাঙ্গাবালী উপ‌জেলা শাখার সাংগঠ‌নিক দা‌য়িত্ব পালন কর‌বেন।
##….

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net