1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (২০২৪) এর আংশিক কমিটি ঘোষিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুর রহমান উক্ত কমিটি অনুমোদন দেন।

নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক)-এর আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান হোসেন জুয়েল চৌধুরী, যুগ্ন-আহবায়ক কে. এম. ওয়াসিফ রহমান, মোঃ সাজ্জাদ হোসেন হৃদয়, তপন ঘোষ, সাজ্জাদ হোসেন, রাবিদ হাসান মিম এবং সদস্য সচিব শেখ মোঃ সিয়াম-কে মনোনীত করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মোঃ সোহানুর রহমান রাহাত, মোঃ ফয়সাল, মোঃ জাহিদ হাসান লিপু, মোঃ শরিফুল ইসলাম রিয়ান, তালহা হোসাইন, মোহাম্মদ সানি আলম, এস. কে. ভূঁইয়া, ইঞ্জিনিয়ার হাসনাত ইকবাল, নাসিমুল ফাহিম, হাবিব ওমর, নাজমুল হাসান দিপু, রুবেল চৌধুরী, লিও শারাফত সবুজ।

কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব সদ্য ঘোষিত উক্ত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিপ্লবী মোবারকবাদ ও সংগ্রামী অভিনন্দন জানান এবং সেই সাথে বলেন, আমি প্রত্যাশা ব্যক্ত করছি খুব শীঘ্রই আপনাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড কমিটিগুলো গঠনপূর্বক পূর্ণাঙ্গ নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠন করে নারায়ণগঞ্জে একটি শক্তিশালী মডেল সাংগঠনিক প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হবেন এবং শহীদ জিয়ার পরিবার ও দলের শক্তিশালী সক্রিয় মিডিয়া হিসাবে ভূমিকা রাখবেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনাকে আমাদের জন্য সংবিধান হিসেবে মেনে জনগণের কল্যাণে, জনগণের সকল প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে জনগণের পাশে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net