1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক  ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক  ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরের সাগর (১৮) নামে একজনকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত সাগরকেও। অপহৃত সাগর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুস সালামের ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ একার তৌফিক সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার পরিদর্শক অপারেশন নয়ন কর।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টর দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে তৌফিক একই এলাকার সাগরকে তার বাড়ি থেকে ডেকে এনে তৌফিক সিএনজি স্টেশনে নিয়ে যায়। এসময় সাগরকে এলোপাতারি ভাবে মারধর করে এবং ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে অপহরণকারীরা সাগরের বড় ভাই মোঃ সোহাগের কাছে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বলে। টাকা নিয়ে আসতে দেরী হলে অপহরণকারীরা টাকার জন্য সাগরের বাড়িতে গেলে এলাকার স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অপহরণকারী সদস্যের দুজনকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

অপহরণকারী সদস্যের দুজন হলেন- মুলাইদ গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাদাব (২৫) ও নাজিম উদ্দিনের ছেলে মোঃ আসাদ মিয়া (২০)।

পরবর্তীতে রাত অনুমান ৩ টার দিকে অপরিচিত একটি নাম্বার থেকে সাগরের বড় ভাইয়ের মোবাইলে ফোন আসে আপনার ছোট ভাই সাগর বর্তমানে গাজীপুর বাইপাস কাঁচাবাজারের সামনে একটি দোকানে আছে সে খুবই অসুস্থ তাকে নিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। বর্তমানে সাগর সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী সাগর জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাদাব ও শিমুল সরকার তার বাড়িতে গিয়ে বলে তৌফিক তাকে ডাকছে।পরে তাকে জোরকরে একটি গারিতে তুলে তৌফিক সিএনজি স্টেশনে নিয় যায়।সেখানে তৌফিক তার কাছে সাড়ে ৩লাখ টাকা পাবে বলে যানায়।পরে তৌফিক সহ ৫-৬ জন মিলে টাকার জন্য তাকে মারধর করে। এক পর্যায়ে তার বড় ভাই সোহাগের কাছে ফোন দিয়ে ৪ লাখ টাকা দাবি করে।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net