ঢাকা   ১২:৫২:৪১ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকার অস্ত্রধারী-চিহিৃত সন্ত্রাসী ও মাদক কারবারি মো: রাজীব ও মো: শাহীনকে আটক করা হয়েছে। আটককৃত রাজীব উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে এবং শাহীন একই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে। আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত ভোর রাত ৪টায় উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারি মো: রাজীব ও মো: শাহীনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা না গেলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আটককৃত রাজীব গুনবতী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলো। তার বিরুদ্ধে ২০২১ সালের একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। শাহীনও মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।

সোবাহিনী সূত্রে আরও জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হরতাল কার্যকর করার জন্য স্থানীয়ভাবে সহিংসতার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলো আটককৃত দু’জন। তাদের দায়িত্ব ছিলো উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের একত্রিত করে হরতালের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টি করা। অভিযানের সময় রাজীব ও শাহীনের বাড়ীতে তল্লাশি চালানো হয়। তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব না হলেও হরতাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার পেয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এলাকার চিহিৃত দুই সন্ত্রাসীকে আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ওই এলাকার সাধারণ মানুষ। সন্ত্রাসী কার্যক্রম ও রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি