1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” ফাইনাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” ফাইনাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিনসহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ১-০ গোলে রাণীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net