1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ঢাকাস্থ মাগুরা ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় ঢাকাস্থ মাগুরা ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে ঢাকাস্থ মাগুরা ফোরামের উদ্যোগে শুক্রবার বিকেলে শ্রীপুর মিনি স্টেডিয়ামে শীতবস্ত্র (হুডি) বিতরণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন অঞ্চলের ভ্যান- রিকশা শ্রমিক, মোটর সাইকেল শ্রমিক ও ইজি বাইক শ্রমিকদের হাতে এ শীতবস্ত্র (হুডি) তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা কাজী আব্দুল আওয়াল সবুর, বিশিষ্ট সমাজসেবক ও আইনজীবী এ্যাডভোকেট মোঃ মফিজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইনসান আলী, জিল্লুর রহমান, সজীবুজ্জামানসহ আরো অনেকে।


বক্তারা বলেন, যারা মাগুরার সন্তান হয়ে বিভিন্ন কর্মকান্ডে ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে গঠিত ঢাকাস্থ মাগুরা ফোরাম। এই সংগঠন সব সময় বিভিন্নভাবে মেহনতি মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন মানবিক কাজ গুলো করে থাকে। বর্তমানে এই সংগঠনের সভাপতি মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

তিনি এক দিকে যেমন দেশের কৃষি সেক্টরে অসাধারণ অবদান রেখে চলেছেন তেমনি দেশের খেটে খাওয়া মানুষের পাশে প্রতিনিয়ত তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তার এই মহতী উদ্যোগকে শ্রীপুরের সকল জনগণ সাধুবাদ জানায়। শ্রীপুর বাসীর পক্ষ থেকে তার এই মহৎ কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সময় শীতার্ত মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আনন্দঘন এক পরিবেশের সৃষ্টি করে। শীতার্থ মানুষেরা সংগঠনটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য মহান রব্বুল আলামীনের নিকট বিশেষভাবে দোয়া প্রার্থনা করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৪/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net