ঢাকা   ০৫:৩৯:৩২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর এর পরিচালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রকৌশলী মাহাবুব আলম, ডা. মোহাম্মদ ইউনুস, জেলা ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ রিয়াজুল হক তালুকদার, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, ফিরোজ সিকদার, কফিল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, জান্নাতুল ফেরদৌস লাকী, মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।’

এ সময় ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
০৬.০১.২৫ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি