1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে শনিবার ১০জানুয়ারি এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। সম্মেলনস্থলে মানুষের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ ছিলো।

সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইতিহাসের জঘন্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করা হলেও নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাঁপেনি।’

গাজীপুর সদর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের আমির ড. মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো: সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক আমির গাজীপুর জেলা মো: আবুল হাশেম খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, গাজীপুর মহানগর জামাাতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকীম, জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, মহানগর নায়েবে আমির মো: খায়রুল হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: হোসেন আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোখলেছুর রহমান খান, মোহাম্মদুল্যাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আইয়ুবী, কালিয়াকৈর পৌর জামায়াতের আমির মো: ইয়াসিন আলী মৃধা, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা আমির মো: আলাউদ্দিন, কালিয়াকৈর উপজেলা আমির মো: বেলাল হোসাইন প্রমুখ।
ন্যায় ও ইনসাফ ভিক্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে শেষ হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার কর্মী সম্মেলন ২০২৫ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net