1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে রহমত উল্লাহ নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০৯০৬) সহ একটি ভেকুর (স্ক্যাভেটর) এর ব্যাটারী জব্দ করা হয়।

রবিবার (০৫ জানুয়ারি) বিকালে উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষ্মীপুর এলকার ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বিভিন্ন ব্রিক্স ফিল্ডে সরবরাহের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ও থানার পৃথক দু’টি টিম। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানকালে ড্রাম ট্রাক ড্রাইভার ও হেলপার উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোহাম্মদ নবীর ছেলে মোশাররফ হোসেন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মো: মুন্নাকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুছলেকা নিয়ে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সরকারি বিধি ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও অন্যত্র বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রাম ট্রাক জব্দ করা সহ এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net