1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২৯৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্র সহ মো: আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র সহ তাকে আটক করেছে। আটককৃত আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় আটককৃৃতের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্র সহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান, আটককৃত যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধের সাথে জড়িত। তার অপরাধের মাত্রা দিনদিন বেড়েই চলছিলো। সেনাবাহিনী কর্তৃক তার আটকের খবরে এলাকায় খুশির জোয়ার বইছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net