1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে

ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” উদ্বোধন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ২৩৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দীন, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিন সহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উদ্বোধনী দিনে বালক দলে প্রথম খেলায় পীরগঞ্জ উপজেলা টিম ২-০ গোলে রানীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় পীরগঞ্জ উপজেলা টিম টাইব্রেকারে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে। বালিকা দলে প্রথম খেলায় রানীশংকৈল উপজেলা টিম ৩-০ গোলে বালিয়াডাঙ্গী উপজেলা টিমকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ২-০ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে। তৃতীয় খেলায় রাণীশংকৈল উপজেলা টিম টাইব্রেকারে ৩-১ গোলে হরিপুর উপজেলা টিমকে পরাজিত করে।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে পীরগঞ্জ উপজেলা টিমের সাথে। বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করবে রাণীশংকৈল উপজেলা টিমের সাথে। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net