ঢাকা   ০১:১৪:১৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কর্ণফুলীর যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কর্ণফুলী (চট্টগ্রাম)প্রতিনিধি ::

ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে কর্ণফুলীর থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতার নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নাজিম উদ্দীন হায়দার শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে। ওসি জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি