1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৯১ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

গোদাগাড়ীতে জাতীয়তাবাদি দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখা পর্যায়ের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
১৫ জানুয়ারি ( বুধবার) বিকেল ৪ টায় গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
৫ নং ওয়ার্ড শাখা বিএনপি সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশীদ,
গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ফরহাদ বাদশা প্রমুখ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সামজাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net