1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের গুরুত্বপুর্ন বিভিন্ন পয়েন্টে আগুন নেভাতে পানির সোর্স না থাকায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে পুরো শহর। শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারী, পুরাতন বাসস্ট্যান্ড, কালিবাড়ি বাজার, সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ, ঠাকুরগাঁও রোড বাজার এলাকায় জেলার গুরুত্বপুর্ন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসায়ীক স্থাপনা রয়েছে।
এসব এলাকায় আগুন লাগলে তা নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে হিমশিম খেতে হয়। কারন এসব এলাকায় আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠান বা বাড়ি-ঘরে ছড়িয়ে পরে। এ সময় ফায়ার সার্ভিসের পানি বাহী একটি গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ওই গাড়ির ৪ হাজার ৩শ লিটার পানি শেষ হলেই আবার অফিসে গিয়ে গাড়ি ভর্তি করে পানি নিতেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়। এ কারনে খুব দ্রুত সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পানির সোর্স তৈরী করা বা “ফায়ার হাইড্রেন্ট” বসানো জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের প্রবিণ সাংবাদিক ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ ও সিনিয়ার সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ বলেন, একটি পরিকল্পিত শহরে আগুন নেভানোর জন্য বিভিন্ন রাস্তার ধারে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো থাকে। যা সরাসরি পানির পাম্পের সঙ্গে সংযোগ দেওয়া থাকে এবং এতে পানির অতিরিক্ত প্রেসার দেওয়া থাকে। কোথায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছামাত্রই হাইড্রেন্টের বাল্ব খুলে পানি ছিটানোর জন্য পাইপ লাগাবে আর সঙ্গে সঙ্গে স্বাভাবিকের থেকে বেশি গতিতে পানি বেরিয়ে আসবে। যা দিয়ে সহজে ও দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। দায়িত্বশীলরা চাইলে পুরো ঠাকুরগাঁও শহরজুড়ে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো সম্ভব। এর জন্য প্রয়োজন দায়িত্বশীলদের সদিচ্ছা। পৌর শহরের হাজীপাড়া মহল্লার বাসিন্দা ও ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক মো: মাসুদ রানা বলেন, ইতিমধ্যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ শহরের প্রধান তথা প্রাণকেন্দ্রে পরিনত হয়েছে। এখানে ধুলাবালি প্রচুর। বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য প্রোগ্রামের সময় ধুলাবালি থেকে পরিবেশ রক্ষায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি দিয়ে পানি দিয়ে সমস্যার সমাধান হয় না। তাই মাঠের চার পাশে পানির সোর্স বা “ফায়ার হাইড্রেন্ট” স্থাপন জরুরী হয়ে দাঁড়িয়েছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: মোজাম্মেল হক বলেন আমাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে “ফায়ার হাইড্রেন্ট” বা পানির সোর্স স্থাপনের জন্য নানা সভা-সেমিনারে জেলা প্রশাসন, পৌরসভাসহ সংশ্লিষ্ট সকলের দৃস্টি আকর্ষন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শহরের চৌরাস্তায় আগুনের ঘটনার ক্ষেত্রে বড় গাড়ির পানি শেষ হলে সেটি পুরন করে পুনরায় আনার সময়ে বড় ক্ষয়-ক্ষতি হয়ে যেতে পারে। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৌরসভা কতৃপক্ষকে তাদের পানির লাইনের মাঝে শহরের বিভিন্ন পয়েন্টে “ফায়ার হাইড্রেন্ট” স্থাপনের জন্য প্রস্তাবনা প্রদান করলে পৌরসভা কতৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করবে বলে জানান। এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান বলেন সমস্যাটি নিয়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে মিটিং হয়েছে। তারা এ বিষয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পানির সোর্স বা “ফায়ার হাইড্রেন্ট” স্থাপনের একটি প্রকল্প প্রস্তাবনা আকারে দিয়েছে। পৌরসভা এ ব্যাপারে প্র‍য়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net