1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।গ্রেফতারকৃতরা হলো-মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুর এর পুত্র রমাকান্ত গোঁপ (৩৫) ও নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের মছবির রহমানের পুত্র শফিকুর রহমান (২৯)।জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আশিকুর রহমান শোভন এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদসহ সেনাবাহিনীর একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে শফিকুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় সিগনেচার, রয়েল,  ব্রাঞ্চ ও ওয়েল মন্ডসহ বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদসহ শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে নবীগঞ্জ শহরের বাউসা রোডে অভিযান চালিয়ে ১ হাজার ৩শ ৫০ লিটার বাংলা মদসহ রমাকান্ত গোঁপকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২ হাজার৬ শ ৩০ টাকা, ১ হাজার টাকার ২টি জাল টাকার নোট ও মদ বিক্রি করার প্লাস্টিকের ৭০০টি খালি বোতল উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net