1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

মাগুরায় খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৯২ বার

মোঃ সাইফুল্লাহ ;

“মুক্তির রাজপথ ইসলামী খেলাফত” এই স্লোগান নিয়ে এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে মঙ্গলবার বিকেলে মাগুরার নোমানী ময়দানে ইসলামী খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরসহ অন্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা তা চায় না।
শাপলা চত্বরে স্বৈরাশাসক শেখ হাসিনার নেতৃত্বে যারা গণহত্যা চালিয়েছিলো তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবর রহমান, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩১/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net