ঢাকা   ১১:২৮:৫১ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের কাজলী গ্রামে বুধবার সকালে জাবির হাসান ( ৯) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

জাবির হাসান শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের তৈমুর ইসলাম ও রুমা বেগমের সন্তান। রুমা বেগম ও তৈমুর ইসলাম সন্তান জাবির হাসানকে নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার কাজলী গ্রামে তার নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। পিতা তৈমুর ইসলাম স্ত্রী ও সন্তানকে নানা বাড়িতে রেখে ঢাকাতে কর্মস্থলে চলে যায়। জাবিরের খালা সুমাইয়া জানান, বুধবার সকালে পরিবারের অজান্তে জাবির হাসান পাশেই পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে পুকুরের পানির মধ্যে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী জানান, থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
জাবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ , মাগুরা। ২২/o১/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি