1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৯৪ বার

আল হাসান মোবারক
শ্যমল বাংলাঃ স্টাফ রিপোটারঃ

রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির লিঃ জন্য বরাদ্দকৃত জমি থেকে  তায়েব-উর-রহমান মানিক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এর নেতৃত্বে অবৈধ স্থাপনা এবং অবৈধ দখলদার উচ্ছেদ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

রাজধানীর ঢাকার মিরপুরস্থ পল্লবীতে সাংবাদিক সমিতির জন্য বরাদ্দকৃত ০৭ (সাত) একর জমি থেকে অবৈধ স্থাপনা এবং অবৈধ দখলদার উচ্ছেদের জন্য গত ২১ জানুয়ারী, মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা থেকে দিনব্যাপী উচ্ছেদ কার্যক্রমের চলে। এই উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন তায়েব-উর-রহমান মানিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডেপুটি কমিশনারের ক্ষমতাপ্রাপ্ত)
উপপরিচালক-২ (সিনিয়র সহকারী সচিব) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেগুনবাগিচা, ঢাকা।

অভিযানে সকালের দিকে সামান্য কিছু বিচ্ছিন্ন  হট্টগোল হয়। জানাযায় এসময় কয়েক জনকে আটক করে পুলিশ ।এছাড়া দিনের বাকিটা সময় শান্তি পূর্ণ ভাবে অভিযান চলে।


এসময় ঢাকা সংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, এই জমি সাংবাদিকদের  ক্রয়কৃত সম্পতিতে এর আগেও আমরা একাধিকবার ঘর বাড়ী করতে এসে ছিলাম কিন্তু বিগত ফেসিস্টস আওয়ামী লীগের সরকারের আমলে ততকালীন এম পি ইলিয়াস মোল্লা ও তারা সাঙ্গ পাঙ্গরা অবৈধ দখল করে একটি আপরাধের স্বর্গ রাজ্য গড়ে তুলে ছিল।

এখনে আমরা আসলে তারা আমাদেরকে মার, ধর, সাইনবোর্ড ও অফিস ভাঙ্গচুরা করে ঐসময় আমাদের অনেকে আহত হয়ে ছিলেন ।

 

এই  ১৭ বছর ধরে এখন মাদক সহ নানা অপকর্মের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
ইলিয়াস মোল্লা গং রা  একটি আপরাধের সাম্রাজ্য  গড়ে তুলে এখন।

এই বস্তি থেকে জোর করে সাধারণ খেটে খাওয়া মানুষদের  কে দিয়ে মিছিল মিটিং নিয়ে যেত আর না গেলে তার প্রতি নেমে আসতো নিষ্ঠার অত্যাচার ও নির্যাতন।
আমাদের এই সম্পত্তি দেশের খেতনামা ৩০০ (তিনশত) জন সাংবাদিক বিভিন্ন সময় দেশের প্রতি বিশেষ অবদানের জন্য এই জমি ততকালীন বিএনপি সরকারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া অনুমোদন দেন এবং সাংবাদিক গণ তাদের গোছিত অর্থ, বাড়ী ভিটা, সম্পদ কেউ বা বউয়ের অলংকার বিক্রি করে সরকারের কাছ থেকে সমসাময়িক মৃল্য পরিশোধ করে বরাদ্দ নেন এবং সব কাবলা দলিল করেন। তারা আমাদের সম্পতি ১৭ বছর অন্যয় ভাবে দখল করে রেখে ছিল। এসময় আমরা প্রায় ৫০ জন সদস্য কে হারিয়েছি দূঃখের বিষয় উনারা আজ এই দিনটি দেখে যেতে পারলনা। আজকে সংবাদিক, সাংবাদিক সমাজ এবং এই এলাকার বাসিন্দাদের জন্য একটি খুশির দিন।

এ সময়ে  পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স  এবং র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।  এবং সরকারি বিভিন্ন সংস্থা, ডেসকো( বিদ্যুৎ) তিতাস (গ্যাস), ওয়াসা (পানি)  উচ্ছেদ কাজে সহযোগীতার জন্য সংশ্লিষ্ট  দপ্তরের প্রতিনিধিগণ সকাল ৯.০০ টায় থেকেই উচ্ছেদ প্রাঙ্গনে উপস্থিত থেকে সহযোগিতায় ছিলেন।


এদিকে উচ্ছেদের সময় অগ্নি নির্বাপণের জরুরী প্রযোজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বক্ষণিক সতর্ক ছিলেন বলে জানাযায় ।
এছাড়া সংশ্লিষ্ট  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কমচারী এবং সাংবাদিক সমিতির লিমিটেডের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net