1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল

রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌ উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৩৭২ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের বিভিন্ন নির্মাণাধীন  উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার দুপুর ১টার দিকে তিনি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, নির্মাণাধীন কাস্টমস ভবন, ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু সহ রামগড় স্থলবন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দরটি হলে প্রতিবেশী দেশ ভারত অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হবে। আমাদের এখানে পোর্ট হবে কি হবে না, আমাদের লাভ কতটুকু হবে, লোকজন কেমন যাবে এটা দেখার জন্য কয়েকদিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কাজ করা হবে।
তিনি বন্দরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে নির্মাণাধীন কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলম, রামগড় (৪৩) বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর নুর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় স্থলবন্দরের ইনচার্জ মোহাম্মদ আমান উল্ল্যাহ, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net